সাভার আশুলিয়া অঞ্চলের বাড়ইপাড়া সিলিন্ডার হতে আগুন লেগে পুরো বাড়ি পুরে শেষ।
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: এপ্রিল ১৩, ২০২৫
স্টাফ রিপোর্টারঃ রেজাউল করিম
সাভার আশুলিয়া অঞ্চলের বাড়ইপাড়া সিলিন্ডার হতে আগুন লেগে পুরো বাড়ি পুরে শেষ। অদ্য ১৩ ই এপ্রিল রাত ৮:০০ ঘটিকায় রবিন খা ও সুমন খা এর বাসা বাড়ির সিলিন্ডার হতে আগুন লেগে পুরো বাড়ি পুড়ে কয়েক কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসের টিম ও বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় আগুন নিভাতে সক্ষম হয়। দ্রুত আগুন নিভাতে বাংলাদেশ সেনাবাহিনী টিম,নবীনগর চন্দ্রা মহাসড়ক বন্ধ করে উৎসুক জনতাকে সরিয়ে আগুন নেভাতে সহায়তা করেন। এতে করে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস টিম স্থানীয় মানুষদের কাছে প্রশংসীত হয়েছে।
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

