বাংলা নববর্ষ ১৪৩২ পালিত হয় গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্যে দিয়ে। 

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: এপ্রিল ১৫, ২০২৫

বাংলা নববর্ষ ১৪৩২ পালিত হয় গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্যে দিয়ে। রাতুল আহম্মেদ স্টাফ রিপোর্টার গোপালগঞ্জ:  

গোপালগঞ্জে শহরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ পালিত হয়েছে। গোপালগঞ্জ পৌরপার্কে সোমবার সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে নববর্ষ পালনের আয়োজন শুরু হয়। এরপর, “এসো হে বৈশাখ” গান গেয়ে পহেলা বৈশাখকে বরণ করা হয়।এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়, যেখানে বিভিন্ন সংগঠন নিজেদের সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে। শিশু একাডেমির আয়োজনে নানা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সকাল ৯টায় একটি র‍্যালী বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে ফিরে এসে শেষ হয়।এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এছাড়া পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।গোপালগঞ্জ জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানও আলাদা আলাদাভাবে নববর্ষ পালন করে। জেলার অন্যান্য উপজেলায়ও অনুরূপ কর্মসূচি পালন করা হয়।এছাড়াও, গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা দুই দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে, যেখানে বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেয়।

গোপালগঞ্জে বাসি।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।