পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু,এলাকায় নামলো শোকের ছায়া। 

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: এপ্রিল ১৬, ২০২৫

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু,এলাকায় নামলো শোকের ছায়া। মো:সাদ্দাম হোসেন ইকবাল,যশোর জেলা প্রতিনিধি।   

যশোরের ঝিকরগাছা সদর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে একই গ্রামের পশ্চিম পাড়ার আকবার আলীর পুকুরে ডুবে শিশু ২টি মারা গিয়েছে।

ঘটনাসূত্রে জানা যায় জয়কৃষ্ণপুর গ্রামের সাইফুল ইসলাম বাচ্চুর ছেলে সাফিন (৩.৫) ও জহির উদ্দিন এর মেয়ে মেহেরীন (৩.৫) পুকুরের পাড়ে খেলা করার সময় খাড়া পুকুরের ঢাল বেয়ে পানিতে পড়ে যায়। তাদের পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে এক পর্যায়ে তাদের চাচা নাহিদ হাসান পুকুর পাড়ে যায় এবং সকাল সাড়ে ১১ টার দিকে পুকুরের কিনারে মরদেহ ভেসে উঠতে দেখে।

সবাইকে চিৎকার করে ডেকে নিজে পুকুরে নেমে শিশু দুটিকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নীরিক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন। এদিকে একই সাথে দুটি বাচ্চার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।