দেশের যুব সমাজ মাদক সেবনের কারনে ধংসের দার প্ররান্টে
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মে ৬, ২০২৫
মোঃরাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ৯১(একানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ শাহাদত শেখ (৩৮) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ শাহাদত শেখ (৩৮) নড়াইল সদর থানাধীন শিঙ্গাশোলপুর গ্রামের বাবর আলী ছেলে।
শনিবার (৩ মে) রাতে নড়াইল সদর থানাধীন ৯ নং সিঙ্গাশোলপুর ইউনিয়নের সিঙ্গা ক্লাব মোড় ইমদাদুল শেখ এর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন ও এএসআই (নিঃ) কামরুজ্জামান. কন্সবল নারায়ন. সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ শাহাদত শেখ (৩৮) কে গ্রেফতার করে। এ সময় আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য একানব্বই পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর"র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

