নড়াইলের নড়াগাতী থানাধীন কলাবাড়ীয়া গ্রামের চরপাড়ায় উত্তেজনা সেনা সদস্যদের অভিযানে শট্গান সহ আটক- ০৩

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মে ৬, ২০২৫

নড়াইলের নড়াগাতী থানাধীন কলাবাড়ীয়া গ্রামের চরপাড়ায় উত্তেজনা সেনা সদস্যদের অভিযানে শট্গান সহ আটক- ০৩মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:  

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয় ইউনিয়নের চরপাড়ায় থেকে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও ওয়ান শটগান সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সহ তিনজন আটক করেছে কালিয়া অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা।

সেনাবাহিনী সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে (৫ মে সোমবার) ভোররাতে অভিযান পরিচালনা করে কলাবাড়িয়া গ্রামের চরপাড়ার জলিল শেখের ছেলে জাহিদুল শেখ (৫০) হাবিবুর শেখের ছেলে জুলফিকার শেখ (৪৫) ও মগবেল শেখের ছেলে শাহাবুদ্দিন শেখ (৪০) কে আটক করে কালিয়া অস্থায়ী সেনা ক্যাম্পে সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ১ শটগান ১৭ টি রামদা ও ১টি বল্লাম ৩টি চাইনিজ কুড়াল ৪ টি টেটা উদ্ধার করে সেনাবাহিনী সদস্যরা।

আটক কৃতদের নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নড়গাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম জানান কালিয়া অস্থায়ী ক্যাম্পের সেনা সদস্যরা একটি ওয়ান শটগান ও দেশীয় তৈরি অস্ত্রসস্ত্র সহ ৩ জনকে আমাদের কাছে হস্তান্তর করেছে এবং এ সংক্রান্ত বিষয়ে নড়াগাতী থানায় একটি অস্ত্র মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তীতে আসামিদের নড়াইলের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।