নাটোরের সিংড়ায় চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১জন।

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মে ৬, ২০২৫

নাটোরের সিংড়ায় চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১জন।

‎মো: রেজাউল করিম,নাটোর প্রতিনিধি: ‎ ‎নাটোরের সিংড়ায় চলন্ত ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় হাতে নাতে একজন  চাঁদাবাজকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ‎ ‎সোমবার (৫ মে)  বেলা এগারো টার দিকে উপজেলার নাটোর -বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাজারে বাসট্যান্ড এলাকায় এঘটনা ঘটে। ‎ ‎উপজেলার চৌগ্রাম বাজারে চাঁদা আদায়ের গোপন সংবাদের ভিক্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে  আটক করা হয়। ‎ ‎আটককৃত ব্যক্তি হলেন, ‎মোঃ আসাদুজ্জামান মামুন (৩৫) পিতা মৃত আনসার আলীর ছেলে, সাং চৌগ্রাম কাজলাহার পাড়া, থানা সিংড়া, জেলা নাটোর। তিনি শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী। ‎ ‎জানা যায়, গত ১৫ দিন যাবত চৌগ্রাম বাসট্যান্ড এলাকায় চলন্ত যানবাহন (ট্রাক) হতে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিলো আসাদুজ্জামান মামুন ও তার সহযোগীরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদা আদায়ের বৈধ অনুমোদনের কোন কাগজপত্র বাংলাদেশ সেনাবাহিনীকে দেখাতে পারেনি। ‎ ‎পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিংড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী। ‎ ‎বাংলাদেশ সেনাবাহিনী কে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন। ‎


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।