তুচ্ছ ঘটনা’কে কেন্দ্র করে হোসেন মিয়া (১২) কিশোর’কে হত্যা
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মে ৬, ২০২৫
সুমন আহমদ, সিলেট প্রতিনিধি:
সিলেটের সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা তুচ্ছ ঘটনা*কে' নিয়ে মারামারির এক পর্যায়ে ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম হোসেন মিয়া (১২), সে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নৈনগাঁও গ্রামের সাকির আলীর ছেলে।
সোমবার (৫ মে) উপজেলার দোয়ারাবাজার সদরে রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছুরিকাঘাতকারী একই গ্রামের গোলাম মর্তুজার ছেলে হোসাইন (১৮)। জানা যায়, নিহত ও অভিযুক্ত উভয়ের বন্ধু, প্রতিবেশী ও পাশাপাশি বাড়ির বাসিন্দা। টাকা না দেওয়ায় উভয়ের মধ্যে মারামারি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে হোসেন মিয়ার পেটে একটি ও গলায় দুইটি ছরিকাঘাতের চিহ্ন রয়েছে এবং বিভিন্ন স্থানে মারাত্মক জখম । নিহতের মা ফাতেমা বেগম বলেন, বিকালে আমার ছেলে হোসেন মিয়া ৫০০ টাকা নিয়ে বাজারে যায়। গোলাম মর্তুজার ছেলে হোসাইন আমার ছেলের কাছে টাকা চায়। টাকা না দিলে হোসাইন জোর করে নিতে চায়, এসময় আমার ছেলে দৌড়ে সরে যায়। এরপরও আমার ছেলেকে দৌড়িয়ে পেটে ও গলায় ছুরিকাঘাত করে হোসাইন ।
দোয়ারাবাজার থানা ইনচার্জ অফিসার, মোঃ জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যার সময় খবর পেয়েছি তৎক্ষণাৎ আমরা জানতে পারি, কিশোর হোসেন মিয়া (১২), হত্যা করা হয়েছে। পরবর্তীতে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

