প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার করেছে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ও প্রতারণার ১৮ হাজার টাকা।

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মে ১৪, ২০২৫

প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার করেছে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ও প্রতারণার ১৮ হাজার টাকা।মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:  

নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) তথ্য প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করেছে হারিয়ে যাওয়া ২২টি স্মার্টফোন এবং অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ১৮ হাজার টাকা।

আজ ১৩ মে দুপুর ১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ও টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।

উদ্ধার অভিযানে পরিচালনা করেন এসআই (নিঃ) মো. জয়নুল আবেদীন, এসআই গৌতম কুমার পাল, এসআই আলী হোসেনসহ সিসিআইসি'র সদস্যরা।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আশরাফুল ইসলাম, ডিবির ওসি মো. শাহ্ দারা খানসহ সিসিআইসি সদস্যরা উপস্থিত ছিলেন। মোবাইল ও টাকা ফিরে পেয়ে অনেক ভুক্তভোগী সদস্যগণ আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুলিশের সুপার র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।