জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে টমটম চালকের মৃত্যু !
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মে ১৪, ২০২৫
আব্দুস শহীদ শাকির, জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কেরাইয়া গ্রামের টমটম চালক শিপন বিশ্বাস (২৭) বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যুবরণ করেন।
মঙ্গলবার (১৩ মে) সকাল ১১ ঘটিকায় টমটম গাড়ির চার্জের লাইন খুলতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয় মাটিতে লুটিয়ে পড়েন। তিনি কেরাইয়া গ্রামের বাবুল বিশ্বাসের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মতোই সকালে বাড়ির আঙিনায় টমটম চার্জ থেকে খুলতে গিয়ে হঠাৎ বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন শিপন। সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

