কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল বিমান বন্দর থেকে গ্রেফতার।
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মে ১৭, ২০২৫
মোঃ কামাল উদ্দিন,নোয়াখালী।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেলকে দেশ ত্যাগের চেষ্টায় ঢাকা বিমান বন্দর থেকে আটক করা হয়েছে।
আজম পাশা চৌধুরী রুমেল সাবেক উপজেলা চেয়ারম্যান পিপুল চৌধুরীর ভাই।
১৭ মে শনিবার ভোর রাতের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
উল্লেখ্য আজম পাশা রুমেল সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (নিষিদ্ধ কার্যক্রম) সভাপতি ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
৫ আগস্টের পর আজম পাশা রুমেল আত্মগোপনে ছিলেন। শুক্রবার দিবাগত শেষ রাতের দিকে একটি ফ্লাইটে তিনি দেশ ত্যাগের চেষ্টা করেন। কিন্তু বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, গত ৫ আগস্টের পদ পরিবর্তনের পর থেকে যুবলীগ নেতা রুমেল পলাতক ছিলেন। শুক্রবার রাতে চুপিসারে বিদেশে চলে যেতে চেয়েছিলেন তিনি।
বিমান বন্দরে পুলিশ তাকে আটক করে। তাকে আটকের বিষয়টি আমাকে জানানো হয়েছে। তাকে কোম্পানীগঞ্জ থানায় আনা হচ্ছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

