গোপালগঞ্জে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুদকের অভিযান।

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মে ২০, ২০২৫

গোপালগঞ্জে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুদকের অভিযান।রাতুল আহম্মেদ, স্টাফ রিপোর্টার (গোপালগঞ্জ:    

গোপালগঞ্জে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা পেয়েছে দুদক। ১৯ মে দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জ কার্যালয় কর্মকর্তারা এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

দুদক, গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেলের নেতৃত্বে ২ সদস্যের টিম এই অভিযান চালায় অভিযোগের মধ্যে রয়েছে, ইন্সট্রাক্টরদের উপকরণ সামগ্রী বিতরণ রেজিস্ট্রার বিগত ২০১৯ সালের ১লা অক্টোবর তারিখের পর লিপিবদ্ধ করা হয়নি। এছাড়া, পরীক্ষণ বিদ্যালয়ের শ্লিপ বরাদ্দে অনিয়ম, ২০২৩-২৪ অর্থ বছরে ইউপিএস ক্রয়ে অনিয়মের তথ্য পাওয়া গেছে।

দুদক, গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেল জানান, অনিয়ম সহ সংগৃহীত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন দুদক প্রধান কার্যালয়ে প্রতিবেদন করে পাঠানো হবে। এবং প্রতিবেদনে অনিয়মের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে ।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।