দোয়ারাবাজারে জুতা চুরি কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ০১ আহত ৫ 

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মে ২৪, ২০২৫

দোয়ারাবাজারে জুতা চুরি কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ০১ আহত ৫ সুমন আহমদ, সিলেট প্রতিনিধি:  

সুনামগঞ্জের দোয়ারাবাজারে শিশুদের জুতা চুরি'কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ওয়াহিদ আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আরও অত্যন্ত  ৫ জন আহত। ২২-০৫-২০২৫ ইংরেজি মে বৃহস্পতিবার রাত সন্ধ্যার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নে হাজীনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা হয়।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়ঃ- বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীনগর গ্রামের সাহেব আলীর ছেলে হাবিব ও প্রতিবেশী ওয়াহিদ আলীর নাতি ইকবাল বাড়ির পাশে পুকুর ঘাটে হাতমুখ ধুতে যায়। এ সময় ঘাট থেকে হাবিবের জুতা চুরি হয়ে গেলে সেটা নিয়ে হাবিব ও ইকবালের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনা নিয়ে রাত সাড়ে ৯টার দিকে হাবিব ও ইকবালের অভিভাবকদের মধ্যে বচসা হয়।

একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ওয়াহিদ আলী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়াও, সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনা'য় এলাকা'য় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সচেতন মহল ও অভিভাবকদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে এমন দুর্ঘটনা নিয়ে!

দোয়ারাবাজার থানার (ওসি) জাহিদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।