নরসিংদীর শিবপুরে অপহরণ ও প্রতারক চক্রের তিন সদস্য গ্রেপ্তার করেছেন পুলিশ।

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ২, ২০২৫

নরসিংদীর শিবপুরে অপহরণ ও প্রতারক চক্রের তিন সদস্য গ্রেপ্তার করেছেন পুলিশ।মোঃ কামাল হোসেন প্রধান, স্টাফ রিপোর্টার (নরসিংদী):    

নরসিংদীর শিবপুরে প্রতারনা পূর্বক অপহরণ করিয়া ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি চক্রের তিন সক্রিয় সদস্যকে ছুরি ও চাপাতি সহ আটক করেছেন শিবপুর মডেল থানার পুলিশ।

জানা যায়, ৩০/০৫/২৫ ইং তারিখ বিকেল ৫ ঘটিকা সময় এলএলবি প্রথম বর্ষের ছাত্র সাইফুল ইসলামকে টিউশনির কথা বলে বন্যার বাজার এলাকায় নিয়ে যায়,সেখান থেকে সাইফুল কে অপহরণ করিয়া গোবিন্দি ও খড়িয়ার মধ্যবর্তী নির্জন স্থান খাল পাড় নিয়া আটক রাখিয়া মারধর করিয়া অপহৃতের মোবাইল দিয়ে তার বাবা ও ভাইয়ের নিকট ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে । ভিক্টিমের বাবার ৯৯৯ কলের ভিত্তিতে স্থানীয় লোকজনের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করা সহ ১। ইফতিয়ার (২০) পিতা মনিরুজ্জামান সাং- বাড়ারচর (জিনারদি) ২। সিজান (১৯) পিতা ফারুক চরনগরদি উভয় থানা পলাশ ৩। নাঈম (১৬) পিতা মৃত আঃ মান্নান প্রধান সাং খড়িয়া থানা শিবপুর তাদেরকে ছোড়া, চাপাতিসহ গ্রেফতার করতে সক্ষম হন শিবপুর মডেল থানা পুলিশ ।

এ বিষয়ে শিবপুর মডেল থানায় মামলা হয়েছে মামলার নং ৩১(০৫)২৫ রুজু করা হয়।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।