সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি এর দায়িত্বাধীন এলাকায় সীমান্তবর্তী জনসাধারনের, স্বাস্থ্য সেবার নিমিত্তে মেডিকেল ক্যাম্পেইন এর আয়োজন করেছে বিজিবি ।
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ২, ২০২৫
মোঃ আবু রায়হান, সাতক্ষীরা।
শনিবার ৩১ মে সকাল ৮ টা হতে দুপুর ২ টা পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি, এর ব্যবস্থাপনায় ঘোনা বিওপির আওতাধীন বসবাসকারী গবীর, দুঃস্থ এবং অসহায় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের নিমিত্তে, ঘোনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মেডিকেল ক্যাম্পেইন এর আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক রোগ নির্ণয় করে, বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে পুরুষ ৪৮ জন, মহিলা ৬৯ এবং শিশু রোগী ২৪ জন, সর্বমোট ১৪১ জন জনসাধারণকে চিকিৎসা প্রদানসহ ঔষধ বিতরণ করা হয়েছে।
সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল সদস্যগণ সাতক্ষীরা জেলার সীমান্ত সুরক্ষা, এবং চোরাচালান দমনের পাশাপাশি সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী জনসাধারণের, স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে বিজিবি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে, এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যহত থাকবে বলে জানাযায়।
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

