ক্রীয়া ও সংস্কৃতি প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও উন্নয়ন মেলা নাটোর।
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ২, ২০২৫
মোঃ বকুল হোসেন, রাজশাহী বিভাগীয় প্রধান:
সমৃদ্ধি কর্মসূচি ইউডিপিএস এ-র উদ্যোগে উৎসবমুখর পরিবেশে আজ ৩১/০৫/২০২৫ ইং তারিখে হয়বতপুর বহুমুখী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও উন্নয়ন মেলা। প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় জনগণের অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
সকালে কোরআন তেলাওয়াত মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা, যেখানে বিভিন্ন সামৃদ্ধি শিক্ষা কেন্দ্র থেকে আগত ছাত্র-ছাত্রীরা, কিশোর কিশোরী এবং যুব ও প্রবীনদের সমন্বয় অংশগ্রহণের মাধ্যমে সাইকেল র্যালি, ম্যারাথন দৌড় ও অন্যান্য খেলাধুলায় সকলের নজর কাড়ে।
বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, যেখানে গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও নাটকের পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। এসব প্রতিযোগিতার শেষে আয়োজিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহাদাৎ হোসেন অ্যাসিস্ট্যান্ট জোনাল ম্যানেজার ইউডিপিএস রাজশাহী জোন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থী ও কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল করিম প্রজেক্ট ম্যানেজার ইউডিপিএস নাটোর। মোঃ সোহাগ মন্ডল উপজেলা কর্মসূচি সমন্বয়কারী সমৃদ্ধি কর্মসূচি নাটোর সদর নাটোর। অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে শেষ হয় এবং উপস্থিত সবাই সন্তোষ প্রকাশ করেন।
একইসঙ্গে আয়োজিত উন্নয়ন মেলায় অংশ নেয় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্যপ্রযুক্তি ও নারী উন্নয়নসহ নানা বিষয়ের ওপর স্টল বসানো হয়। স্থানীয় বাসিন্দারা মেলায় অংশগ্রহণ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন এবং সেবা সম্পর্কে ধারণা লাভ করেন।
হয়বতপুর বহুমুখী স্কুল ও কলেজের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশিদ পরামানিক প্রধান শিক্ষক হয়বতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। বলেন, “আমাদের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন নিয়মিত করা হবে।”
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

