কপিলমুনি ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হলেন জনাব আনোয়ার আলদীন ।

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ৪, ২০২৫

কপিলমুনি ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হলেন জনাব আনোয়ার আলদীন ।শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:    

বাংলাদেশ সংবাদ সংস্থা- বাসস এর চেয়ারম্যান, দৈনিক ইত্তেফাকের যুগ্মসম্পাদক,সরকারি কর্মকমিশনের বিশেষ পরীক্ষক জনাব আনোয়ার আলদীন,দক্ষিণ খুলনার জ্ঞানের আধার, প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান কপিলমুনি ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন। তাহার সৎ ও বলিষ্ঠ নেতৃত্বে কপিলমুনি কলেজ ফিরে পাবে হারানো ঐতিহ্য'। জনাব আনোয়ার আলদীন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সকলে আশাবাদী জনাব আনোয়ার আলদীনের হাত ধরে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান তার হারানো গৌরব ফিরে পাবে। প্রতিষ্ঠানটি জাতীয়করণের সকল প্রচেষ্টা সফল হবে এবং আশু উন্নতি সাধিত হবে।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।