পঞ্চগড় জেলা আওয়ামী লীগে’র কোষাধ্যক্ষ মোশারফ হোসেন আটক

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১১, ২০২৫

পঞ্চগড় জেলা আওয়ামী লীগে’র কোষাধ্যক্ষ মোশারফ হোসেন আটকমো: সুমন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:    

পঞ্চগড় জেলা আওয়ামিলীগে’র কোষাধ্যক্ষ মোশারফ হোসেন কে আটক করেছেন পঞ্চগড় সদর থানার পুলিশ।আজ বিকেলে (০৫) জুন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামানে’র দিক নির্দেশনায় এস আই মানিক উদ্দিনে’র নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম জালাসী এলাকা থেকে আওয়ামিলীগ নেতা মোশাররফ কে আটক করেন।নাম প্রকাশ না করার শর্তে জালাসী এলাকার বাসিন্দা’রা জানান বিগত ১৫ বছরে আওয়ামিলীগ সরকার ক্ষমতায় থেকে অঢেল সম্পদের মালিক হয়েছেন তিনি।

অভিযোগ রয়েছে জমি দখল সহ নানা অপরাধ কর্মকান্ডে লিপ্ত থাকার কথা। জালাশী এলাকাটিকে গড়ে তুলেছেন একটি বিরাট সিন্ডিকেট টিম। এবং কি জালাশী বাজারে মোশাররফের ভয়ে তার বাইরে গিয়ে কেউ কাজ করার সাহস দেখাতে পারেনি।জালাশী এলাকায় তিনি ছিলেন অঘোষিত সম্রাট।একক আধিপত্য বিস্তার করাই ছিলো তার নেশা,ছিলো টেন্ডার বাণিজ্য। নাশকতা,হত্যা সহ একাধিক মামলার আসামী ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে পঞ্চগড় সদর থানার পুলিশ মোশাররফ কে ধরতে কাজ করছিলেন।তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বিকেলে তাকে আটক করা হয়েছে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত অফিসার আব্দুল্লাহ হিল জামান আওয়ামিলীগ নেতা মোশাররফ হোসেনে’র আটকের বিষয় টি নিশ্চিত করেছেন।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।