কোটালিপাড়ায় সুদের টাকা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত- ২০
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৪, ২০২৫
রাতুল আহম্মেদ, স্টাফ রিপোর্টার:
শুক্রবার (১৩ জুন) গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাঝবাড়ি ও বংকুরা গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্ততঃ ২০ জন আহত হয়েছেন।
সুদের টাকা দেনা-পাওনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানাগেছে। পরিস্থিতি শান্ত করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, কোটালীপাড়া উপজেলার বংকুরা গ্রামের রিয়াজুলের কাছ থেকে মাঝবাড়ি গ্রামের ফারুক দাড়িয়া ভাঙ্গারী ব্যবসার জন্য সুদে টাকা নেয়। সুদের টাকা সময়মত না দেয়ায় দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দেখে নেয়ার হুমকি ধামকি দেয়া হয়। তারই জেরে আজ ভোর সাড়ে ৯টার দিকে স্থানীয় মসজিদের মাইকে ঘোষনা দিয়ে দুই গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ প্রথমে সংঘর্ষ থামাতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে যৌথবাহিনীর সদস্যরা ঘটনা্স্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর পরিস্থিতি শান্ত করে। আহতদেররেক কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনেকে চিকিৎসা দেয়া হচ্ছে।
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

