দারুল ফালাহ নূরানী দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আতাউর রহমান হুমায়ুন এর স্মরণ সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ২২, ২০২৫

দারুল ফালাহ নূরানী দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আতাউর রহমান হুমায়ুন এর স্মরণ সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।রিপোর্টর: এমরান হোসেন সোহাগ।    

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের করটখিল দিঘীরপাড় দারুল ফালাহ নূরানী ও দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আতাউর রহমান হুমায়ুন এর স্মরণে দোয়া, অভিভাবক সমাবেশ ও প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাটখিল উপজেলার আমির মাওলানা মহিউদ্দিন হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাটখিল উপজেলার সেক্রেটারী মাওলানা নুর হোসেন রিয়াদ, ১নং শাহাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা দেলোয়ার হোসাইন, সোমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল আলম চৌধুরী সহ অভিভাবক ও বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ। এসময় মরহুম আতাউর রহমান হুমায়ুন এর সৃতিচারণে বিভিন্ন বক্তব্য ও বিশেষ দোয়া এবং ২০২৫ সালের ১ম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।