রেনেসাঁ কোচিং সেন্টারে এইচএসসি শিক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠিত ।
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ২২, ২০২৫
আব্দুর রশিদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
ডোমার উপজেলার বানোয়ারি মোড়ে অবস্থিত সেবা হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো রেনেসাঁ কোচিং সেন্টারের আয়োজনে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান।
শনিবার (২১ জুন) দুপুর ১২ টায় অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়, যা পরিচালনা করেন মোহাম্মদ আলিমুল ইসলাম। এরপর স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালক সাধন ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আইনুল হক।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নীলফামারী সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক সোলায়মান আলী ও সাবেক আমির ডোমার উপজেলা জামায়েত খন্দকার আহমাদুল হক (মানিক)। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সেবা নার্সিং ইনস্টিটিউট এর শিক্ষক মোঃ আজমগীর হোসেন, মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ শরীফ হোসেন, কোচিংয়ের ইংরেজি শিক্ষক রাজিব ইসলাম ও মানিক ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের জীবনে সাফল্য কামনা করেন এবং নৈতিক ও আত্মিক উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেন। পরিশেষে পরীক্ষার্থীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

