শ্রীনদী-মাদারীপুর সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: আহত কিশোর চিকিৎসাধীন ঢাকায় ।
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ২২, ২০২৫
মোঃ মাহামুদুল হাসান, স্টাফ রিপোর্টার (মাদারীপুর):
আজ (২২) জুন- মাদারীপুর সদর উপজেলার, শ্রীনদী টু মাদারীপুর আঞ্চলিক সড়কের সুইজগেট ব্রিজ এলাকায় ঘটে গেল এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। রবিবার বিকেলে এক মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন শ্রীনদী গ্রামের কিশোর দানিয়াল বয়াতী (১৬), পিতা: আয়নাল বয়াতী।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান। গুরুতর আহত অবস্থায় দানিয়াল বয়াতীকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় সড়কে অতিরিক্ত গতি এবং অসতর্কতা লক্ষ করা যায়।
সকলের কাছে দানিয়ালের জন্য দোয়া চাওয়া হয়েছে। পাশাপাশি সবার প্রতি অনুরোধ—অনুগ্রহ করে যানবাহন চালানোর সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। একটি ক্ষণিকের ভুল সারাজীবনের কান্নার কারণ হতে পারে।
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

