গোপালগঞ্জ পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের, উন্নুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান।
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ২৫, ২০২৫
রাতুল আহম্মেদ, স্টাফ রিপোর্টার:
সোমবার (২৩ জুন) দুপুরে গোপালগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন গোপালগঞ্জ পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) বিশ্বজিৎ কুমার পাল। ভোক্তা পর্যায়ে বিশেষ করে পৌরসভার হোল্ডিং ট্যাক্স, ভবন নির্মাণ ফি, ট্রেড লাইসেন্স নবায়ন, পানির বিল সহ পৌরসভা থেকে প্রদত্ত সার্ভিসের কোন কিছুতেই অতিরিক্ত করারোপ না করেই গোপালগঞ্জ পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য,৫৫ কোটি ৮৫ লাখ ৩৪ হাজার ৩৬১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বাজেটে আয় ধরা হয়েছে ২৭ কোটি ৮৫ লাখ ৩৭ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি ৪৫ লাখ ৭১ হাজার ৩৬১ টাকা। এ বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ৩৯ লাখ ৬৫ হাজার ৬শ ৩৯ টাকা।আগামী অর্থবছরে পৌর এলাকায় আধুনিক পানি শোধনাগার নির্মাণ ও সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপন, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, পৌর এলাকার বিভিন্ন রাস্তাঘাটে আলোর ব্যবস্থা করা, মশা নিধন কার্যক্রম সহ বেশ কিছু উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্পের কাজ বাস্তবায়িত হলে গোপালগঞ্জ পৌরবাসীর নাগরিক সুযোগ-সুবিধা বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল। এ সময় তিনি পৌরবাসীর প্রতি যথাসময়ে পৌর ট্যাক্স, পানির বিল সহ অন্যান্য আর্থিক খাতের ফি সমূহ নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করার অনুরোধ জানান।
গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল ইসলামের সঞ্চালনায় উন্মুক্ত বাজেট ঘোষণায় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুহাম্মদ সরোয়ার হোসেন, গোপালগঞ্জ পৌরসভার কার্যসম্পাদন সহায়তা কমিটির সদস্য (৩ ও ৪ নং ওয়ার্ড) সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোহাম্মদ ফারুক, সদস্য (১০ নং ওয়ার্ড) জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অঃ দাঃ) লাখসানা লাকী, সদস্য (৫ ও ৬ নং ওয়ার্ড) জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আঃ কাদের সরদার, সদস্য (১২ ও ১৩ নং ওয়ার্ড) জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন, সদস্য (৯ ও ২১) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জ্যোৎস্না খাতুন, গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান বক্তব্য রাখেন। এছাড়াও বাজেট নিয়ে উন্মুক্ত আলোচনায় উপস্থিত সকল শ্রেণি-পেশার মানুষের সমস্যা ও পরামর্শ নোট করে রাখা হয়। এ সময় গোপালগঞ্জ সোনালী ব্যাংক প্রধান শাখার ব্যবস্থাপক কে এম মাহমুদ আলী, পুলিশ পরিদর্শক মতিয়ার রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জুলফিকার আলী মোল্লা, টিএলসিসির নারী সদস্যগণ, কনজারভেন্সি কর্মকর্তা মোঃ এমরান হোসেন মোল্লা, পৌর প্রশাসকের ব্যক্তিগত সহকারী,মাহফুজুর রহমান লাবলু, ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা নাড়ু গোপাল সরকার, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা সুমন্ত কুমার বিশ্বাস, ক্যাশিয়ার বিরাজ কুমার বিশ্বাস, হিসাব সহকারী রওশন হাবিব সুমন সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীসহ সুশীল সমাজের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

