দোয়ারাবাজারে নামায আদায়ের পর মসজিদে ইন্তেকাল হাজী শাহিদ আলী (৮০) ।

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুলাই ৩, ২০২৫

দোয়ারাবাজারে নামায আদায়ের পর মসজিদে ইন্তেকাল হাজী শাহিদ আলী (৮০) ।সুমন আহমদ, সিলেট প্রতিনিধি:    

দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের রগারপাড় গ্রামের প্রবীণ মুরব্বি হাজী শাহিদ আলী ইন্তেকাল করেছেন। আজ ০২-০৭-২০২৫ ইংরেজি রগারপাড় কেন্দ্রীয় জামে মসজিদে মাগরিবের নামায আদায়ে'র পরে মসজিদে ইন্তেকাল করেন।

স্হানীয় সূত্রে জানা যায়:- শাহিদ আলী একজন ইমানদার ও নামাজি ভদ্রলোক সৎ ব্যাক্তি হিসাবে এলাকার মানুষের নিকট পরিচিত ছিলেন, তাহার মৃত্যুর খবর শুনে অনেকে কান্না'য় জড়িত হয়ে পড়েন' এবং তাহার আত্মার মাগফিরাত কামনা করেন। তাহার জীবনের চলার পথে সকল ভুল ক্রটি ক্ষমা করে যেন আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করেন।

একাধিক মুরব্বি ও যুবক ছেলের নিকট থেকে জানা যায়' শাহিদ আলী রগারপাড় গ্রামের সৎ ও নামাজি একজন ভালো মানুষ, তিনি সবার সাথে ভালো ব্যবহার করতেন।মৃত্যু খবর শুনার পরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।