বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী জেলা শাখার কমিটি গঠন ।
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুলাই ৩, ২০২৫
মোঃ কামাল হোসেন প্রধান, স্টাফ রিপোর্টার (নরসিংদী):
বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC)-এর নরসিংদী জেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে । বিশিষ্ট শিল্পপতি নরসিংদী সদর উপজেলা পরিষদ এর সাবেক উপজেলা চেয়ারম্যান ও সমাজসেবক মানবতাবাদী আলহাজ্ব মনজুর এলাহীকে সভাপতি।

বিশিষ্ট শিল্পপতি সাবেক চেম্বার অফ কমার্স এর সভাপতি ও সমাজসেবক মানবতাবাদী নির্বাহী সভাপতি আব্দুল্লাহ আল মামুন, নরসিংদী জেলা জজ কোর্ট শাখা, মানবতাবাদী সহ সভাপতি এড, উম্মে সালমা মায়া সভানেত্রী, বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক মানবতাবাদী সহ সভাপতি মোঃ আলামিন রহমান, কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি ও সমাজসেবক মানবতাবাদী সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মানিক, বিশিষ্ট শিল্পপতি ও সভাপতি স্বেচ্ছাসেবী ফোরাম নরসিংদী জেলা ও সমাজসেবক সাংগঠনিক সম্পাদক মানবতাবাদী মাহবুর রহমান মনির সহ মোট ৬৯ জন নিয়ে বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

