জামায়াতে ইসলামীর নোয়াখালী-১(চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থীর জনসংযোগ।
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুলাই ৭, ২০২৫
রিপোর্টর: এমরান হোসেন সোহাগ।
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত পার্থী অধ্যক্ষ মাওলানা মোঃছাইফ উল্যাহ চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের সোমপাড়া ও পরকোট ইউনিয়নের দশঘরিয়া বাজারে গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন শাহাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসাইন, শাহাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম,শাহাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী আব্দুর রহমান, শাহাপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ফজলুল করীম সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এসময় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যাহ জানায় বাংলাদেশর মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্থীকে বিপুল ভোটে জয়ী করলে আগামী সংসদ হবে আল'কুরআন এর সংসদ, জনগণের সংসদ , তাই আগামী নির্বাচনে বিপুল ভোটে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জয়ী করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহবান জানানো যাচ্ছে।
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

