নোয়াখালীর সেনবাগে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার- ০১

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুলাই ১৯, ২০২৫

নোয়াখালীর সেনবাগে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার- ০১‎প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:  

‎ ‎নোয়াখালীর সেনবাগে দেশীয় অস্ত্রসহ ১জনকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। ‎ ‎শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামের কেরানীর পোল নামক স্হানে কাঁচা রাস্তায় রাম দা ও অন্যান্য দেশীয় অস্ত্রসহ মহড়া দেয়ার সময় এলাকাবাসী তাড়া করলে কিশোর গ্যাংয়ের হাবিবুর রহমান হৃদয় (১৯), পিতা- আহছান উল্লাহ, গ্রাম -আলাইয়াপুর, থানা-বেগমগঞ্জ, নোয়াখালীকে ১টি প্লাস্টিকের বস্তায় ৯টি দেশীয় অস্ত্রসহ আটক করে। আটককৃত আসামির সহযোগী মারুফ, জিহাদ, বিজয় ও অনিক সহ অজ্ঞাত ৬/৭ জন পালিয়ে যায়। এসময় এলাকাবাসী সেনবাগ থানা পুলিশ কে জানালে সেনবাগ থানার এসআই কৃষ্ণ মোহন ও সঙ্গীয় ফোর্স সহ আটককৃত আসামিকে গ্রেফতার করে এবং তার সাথে থাকা ১টি প্লাস্টিকের বস্তায় ৯টি দেশীয় অস্ত্র জব্দর করে। ‎ ‎সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত মো: হযরত আলী মিলন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র মামলা প্রক্রিয়াধীন। ‎


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।