সেনবাগে গরিবের ৩০০ফুট খ্যাত খালের উপর  দখল উচ্ছেদ অভিযান ।

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুলাই ২০, ২০২৫

সেনবাগে গরিবের ৩০০ফুট খ্যাত খালের উপর  দখল উচ্ছেদ অভিযান ।প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:  

‎ ‎নোয়াখালীর সেনবাগ উপজেলার গরিবের ৩০০ফুট খ্যাত খালের উপর দখল উচ্ছেদ অভিযান করা হয়েছে। রোববার (২০ জুলাই) বিকেলে নোয়াখালী সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড প: আহাম্মদপুরের উত্তর পাশে অবস্থিত গরিবের ৩০০ফুট খ্যাত সরকারি খালের উপর   দখল করে দোকানপাট নির্মাণ করেছে। খালের উপর অবৈধ দখল করে দোকানপাট নির্মাণের কারণে খালের পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। ‎ ‎এ বিষয় স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার ও স্হানীয় ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন আনু সরেজমিনে গিয়ে খালের উপর দোকানপাট সরিয়ে নিতে বার বার তাগিদ দেয়া সত্বেও দোকানের মালিকরা কোন কর্ণপাত করেনি। ‎পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম কে বিষয়টি অবগত করলে তিনি সরেজমিনে এসে স্হাপনা ভ্যাকু দ্বারা গুঁড়িয়ে জবরদখল উচ্ছেদ করেন।

‎উচ্ছেদ অভিযানে স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার ও স্হানীয় ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন আনু, সেনবাগ থানা পুলিশ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।