লোকমান চৌধুরী শিপু মিটবার ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৫ ফাইনাল সম্পন্ন ও পুরস্কার বিতরণ ।

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: আগস্ট ২, ২০২৫

লোকমান চৌধুরী শিপু মিটবার ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৫ ফাইনাল সম্পন্ন ও পুরস্কার বিতরণ ।আব্দুস শহীদ শাকির, জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:    

সিলেটের জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জ খেলার মাঠে শুক্রবার (১ আগস্ট) বিকেলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো লোকমান চৌধুরী শিপু মিটবার ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৫-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। মোট ১২টি দল অংশগ্রহণ করা এই লীগে ফাইনালে মুখোমুখি হয় ফুলতলী ফুটবল একাদশ বনাম লিলাম্বরপুর ফুটবল একাদশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে একমাত্র গোল করে লিলাম্বরপুর ফুটবল একাদশ জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয়।

চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে প্রদান করা হয় একটি রঙিন টেলিভিশন, আর রানারআপ দলকে দেওয়া হয় একটি ট্রফি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ চেরাগ আলী। তিনি বলেন, “লোকমান উদ্দিন চৌধুরী প্রবাসে থেকেও দেশের মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। বিশেষ করে খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধমুক্ত রাখতে তাঁর এই প্রচেষ্টা প্রশংসনীয়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নোমান উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন খেলা পরিচালনা কমিটির অন্যতম সদস্য নাজিম আহমদ চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন উপদেষ্টা সামাদুর রেজা চৌধুরী।বিশেষ অতিথির বক্তব্য দেন জিএমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু রায়হান, কমিটির উপদেষ্টা মাসুম আহমদ চৌধুরী, এবং সেলিম আহমদসহ আরও অনেকে।

আয়োজকদের এমন সফল আয়োজন এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। খেলা ঘিরে দর্শকদের অংশগ্রহণ ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।