শাল্লায় গাঁজা সহ আটক – ২

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: আগস্ট ৫, ২০২৫

শাল্লায় গাঁজা সহ আটক – ২

শংকর ঋষি,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লায় গাঁজা সহ আলমগীর ( ৪৩ ) ও রেজাউল করিম ( ২৮ ) নামে দুই মাদক কারবারি ব্যক্তিকে ৩ নং বাহাড়া ইউনিয়নের ঘুঙ্গিয়ারগাঁও ( মুসিলম পাড়া ) ফায়ার সার্বিস এলাকা থেকে আটক করেছে শাল্লা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানাগেছে শাল্লা থানাধীন ৩ নং বহড়া ইউনিয়নের ঘুঙ্গিয়ারগাঁও ( মুসিলম পাড়া ) ফায়ার সার্বিস এলাকায় পাকা রাস্তার উপর কতিপয় মাদক কারবারিরা গাঁজা বেচা কেনা করবে । এমন গোপন সংবাদের ভিত্তিতে এএসআই ফুলন চন্দ্র দেব সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাতে অভিযান চালিয়ে আলমগীর ও রেজাউল করিমকে দেহ তল্লাশি করে আসামীদের হাতে থাকা ব্যাগে থেকে দেড় কেজি গাঁজা সহ আটক করেছে। এলাকাবাসী জানান বিল্লাল মিয়ার ছেলে রেজাউল করিম দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসা করে আসছে। যাহার আনুমানিক মূল্য প্রায় ৩৩ হাজার টাকা।

মাদক কারবারি আলমগীর কান্দিগাঁও গ্রামের মৃত মজুমদারের পুত্র। অপর আসামী রেজাউল করিম নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ও বর্তমান স্থায়ী বাড়ি ঘুঙ্গিয়ারগাঁও মুসিলম পাড়া এলাকার বিল্লাল মিয়ার পুত্র ।

অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম তিনি জানান বিশেষ অভিযান চলছে অভিযানের অংশ হিসেবে গতকাল অভিযান চালিয়ে গাঁজা সহ দুজন কে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে শাল্লা থানায় মামলা হয়েছে। আজ সুনামগঞ্জের আদালতে তাদের কে পেরন করা হয়েছে । মাদকের বিরুদ্ধে অভিযান অভ্যাহত থাকবে।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।