গোপালগঞ্জে ২২০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার ।

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: আগস্ট ১২, ২০২৫

গোপালগঞ্জে ২২০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার ।বিশ্বজিৎ চন্দ্র সরকার - বিশেষ প্রতিনিধি:    

আজ সোমবার (১১ আগস্ট ২০২৫) সকাল আনুমানিক ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের রাতইল গোনাপাড়া বাজার এলাকায় চেকপোস্ট ডিউটির সময় ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই রোমান মোল্লা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ২২০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেন। উদ্ধারকৃত পলিথিনের বাজারমূল্য আনুমানিক ৫ লাখ টাকা।

অভিযানে একটি কাভার্ড ভ্যানও আটক করা হয়। পরবর্তীতে গোপালগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজুর রহমানের উপস্থিতিতে কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পাল মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত পক্ষের নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

উদ্ধারকৃত নিষিদ্ধ পলিথিন পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরের হেফাজতে রাখা হয়েছে।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।