বন্ধ হচ্ছে না পাটগ্রাম বুড়িমারী সীমান্ত দিয়ে ৯ জনকে বাংলাদেশে পুশইন ।

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: আগস্ট ১৩, ২০২৫

বন্ধ হচ্ছে না পাটগ্রাম বুড়িমারী সীমান্ত দিয়ে ৯ জনকে বাংলাদেশে পুশইন ।আব্দুস সামাদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি:    

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে রাতের আঁধারে আবারও ৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজিবি সুত্রে জানা যায়, বুড়িমারী ইউনিয়নের সীমান্ত পিলার ৮৩৮ এস এর নিকটবর্তী এলাকা দিয়ে ৯৮ বিএসবাড়ি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ক্যাম্পের সদস্যরা গভীর রাতে পিলার হতে ১.৫ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে মাছিরবাড়ি নামক স্থান হতে বিজিবি'র টহলদলের সদস্যরা তাদেরকে আটক করে।এদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন মহিলা এবং ২ জন শিশুসহ মোট ৯ জন বাংলাদেশী মুসলিম।

আটককৃতরা হলেন, মোশাররফ হোসেন (৫০),রাব্বি হোসেন (২৬),নাহিদ হাসান (২৪),সজীব আলী (১৬),পারভিন আক্তার (৪০),কোহিনূর নেছা (৭০),বর্ষা আক্তার (২২),রেহান হোসেন (১৮ মাস),জয়া খাতুন (৩)। এরা সবাই বাংলাদেশের নড়াইল জেলার লোহাগড়া মঙ্গলহাটা কুন্দসী গ্রামের বাসিন্দা।

প্রায় ১০ বছর পূর্বে তারা অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন এবং গুজরাট প্রদেশের শচীন এলাকায় হকারি ব্যবসায় নিয়োজিত ছিলেন বলে জানা যায়। আটকৃতদের পাটগ্রাম থানায় সোপর্দ করেছে ৬১বিজিবি তিস্তা ব্যাটালিয়ন ধবলসতী ক্যাম্প ।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান মিজান জানান আটকৃতদের বাংলাদেশী হওয়া বা অভিভাবক পাওয়া গেলে ছেড়ে দেওয়া হবে।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।