গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় মাছ চাষ প্রকল্পে খালগেট ও বাঁধ ভাঙার নির্দেশে চাষিদের উদ্বেগ।
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: আগস্ট ১৬, ২০২৫
রাতুল আহম্মেদ, স্টাফ রিপোর্টার:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের বালাডাঙ্গা মৌজায় স্থানীয় চাষি ও মৎস্য উদ্যোক্তাদের উদ্যোগে প্রায় ১২০ পরিবারের সমন্বয়ে একটি মাছ চাষ প্রকল্প চালু রয়েছে। সরকারি পানি উন্নয়ন বোর্ড সম্প্রতি খাল খনন করলেও সংলগ্ন গেটটি অকার্যকর হয়ে পড়ে। পরে চাষিরা নিজস্ব উদ্যোগে নতুন গেট স্থাপন করেন, যা দিয়ে সেচ ব্যবস্থা সহজ হয়েছে এবং মাছ চাষে ব্যাপক উপকার পাচ্ছেন তারা।
চাষিরা জানান, এই গেট ও মাটির বাঁধ না থাকলে লবণাক্ত পানি জমিতে প্রবেশ করে ধান ও ফসল নষ্ট হয়ে যায়। বর্তমানে গেট থাকায় তারা সহজেই পানি নিয়ন্ত্রণ করতে পারছেন এবং মাছ চাষের পাশাপাশি সার ব্যবহার সীমিত করে বেশি ফসল উৎপাদন করতে পারছেন। এছাড়াও প্রতি বছর নগদ অর্থ উপার্জন করে পরিবারগুলোর আর্থিক সচ্ছলতা এসেছে। তবে সম্প্রতি সরকারি নির্দেশে গেটটি উচ্ছেদের নোটিশ দেওয়া হলে চাষিদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তাদের দাবি, গেট ভেঙে দিলে প্রায় ২০০ মৎস্য পরিবার ক্ষতিগ্রস্ত হবে, ধান ও অন্যান্য ফসল উৎপাদন ব্যাহত হবে এবং জীবিকা সংকটে পড়বে।
চাষিরা সরকারের কাছে একটাই দাবি জানিয়েছেন- খালের গেটটি ও মাটির বাঁধটি যেন অক্ষত রাখা হয়।
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

