গোপালগঞ্জের কাশিয়ানীতে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক।
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: আগস্ট ২৬, ২০২৫
রাতুল আহম্মেদ, স্টাফ রিপোর্টার:
আজ গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবাসহ মোঃ সুমন লস্কার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ২৬ আগস্ট দুপুর সাড়ে ১১ টায় উপজেলার বেথুড়ী ইউনিয়নে সাফলীডাঙ্গা পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক সুমন মুকসুদপুর উপজেলার উজানী গ্রামের মো. হাবিবুর রহমান লস্কারের ছেলে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমনকে হাতেনাতে আটক করা হয়।তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। একই সঙ্গে কাশিয়ানী থানা এলাকায় মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

