ঝিনাইদহে বিভিন্ন দপ্তরে যৌথ অভিযান।
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: সেপ্টেম্বর ১২, ২০২৫
ঝিনাইদহ জেলা প্রতিনিধি অয়ন ইসলাম :
বিভিন্ন দপ্তরের যৌথ অভিযান ১০-০৯-২০২৫, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, পুরাতন হাটখোলা বাজার, পোস্ট অফিস মোড়, শেরে বাংলা সড়ক, কেসি কলেজের সামনে, ওয়াপদা বাজার, ঝিনাইদহ সদর উপজেলা, ঝিনাইদহ
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঝিনাইদহ, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঝিনাইদহ, ঔষধ প্রশাসন অধিদপ্তর, জেলা কার্যালয়, ঝিনাইদহ ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, ঝিনাইদহ এর যৌথ অভিযান।
এসময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঝিনাইদহ কর্তৃক ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে পোস্ট অফিস মোড়ে অবস্থিত সুইট হোটেলকে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা, শেরে বাংলা সড়কে অবস্থিত ঘোষ সুইটস এন্ড দধি ভান্ডারকে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা, কেসি কলেজের সামনে অবস্থিত ঘরোয়া হোটেল এন্ড রেস্তোরাকে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা, ওয়াপদা বাজারে অবস্থিত মিলন ফার্মেসি কে ২০০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানকে মামলা দেয়া হয়। এই অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ঝিনাইদহ জেলা পুলিশের কয়েকটি টিম। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে। যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

