বাগেরহাটে মসজিদের জমি দখলের অভিযোগে মহিলা মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: সেপ্টেম্বর ১৩, ২০২৫

বাগেরহাটে মসজিদের জমি দখলের অভিযোগে মহিলা মেম্বারের বিরুদ্ধে মানববন্ধনবাগেরহাট ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ রুমান শেখ   বাগেরহাট জেলার ফকিরহাট উপোজেলার সিংগাতি গ্রামের সিংগাতি জামে মসজিদের জমি দখলের অভিযোগে ইউপি মহিলা সদস্যা শিউলির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) জুমার নামাজ শেষে মসজিদের মুসল্লী ও গ্রামবাসীরা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে মসজিদের সাধারণ সম্পাদক সৈয়দ আল মামুন অভিযোগ করে বলেন, শিউলী দীর্ঘদিন ধরে দলীয় পরিচয় কাজে লাগিয়ে মানুষের জমি দখলসহ মামলা-মোকদ্দমার ভয়ভীতি দেখিয়ে আসছেন। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি স্বামী জিয়া ও ছেলেদের নিয়ে মসজিদের জায়গা দখল করে রেখেছেন। এমনকি একসময় খুতবার সময় মসজিদের ইমাম সাহেবের ওপরও তারা হামলা চালান। এসময় এক মুসল্লি অভিযোগ করেন, শিউলী প্রায় ১৭-১৮ বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে মসজিদের জমি দখল করে রেখেছেন। কেউ প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করেছেন। আগে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও বর্তমানে বিএনপির পরিচয়ে চলাফেরা করেন। বক্তারা শিউলির দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার দাব

যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।