সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: সেপ্টেম্বর ১৬, ২০২৫

সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটকমাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি   সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর বিশেষ টহল অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সোমবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৬টা ১৫ মিনিটে সোনামসজিদ বিওপি’র টহলদল কানসাট গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ একজনকে আটক করেছে। আটককৃত ব্যক্তি হলেন – মোঃ মিজানুর রহমান (২৫), পিতা: মোঃ সেতাবুর রহমান, গ্রাম: উমরপুর, ডাকঘর-ভবানীপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ। অভিযানে তার কাছ থেকে ৩.৭ কেজি ভারতীয় গাঁজা ও একটি ব্যাটারি চালিত ভ্যান জব্দ করা হয়। আটক আসামি ও উদ্ধারকৃত মালামাল শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম জানান, সীমান্ত অপরাধ দমনে বিজিবি’র টহল বৃদ্ধি করা হয়েছে এবং এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।