সার সংকট নিরসনে এক টেবিলে প্রশাসন ও রাজনৈতিক নেতারা
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: সেপ্টেম্বর ১৮, ২০২৫
ঝিনাইদহ সদর উপজেলা প্রতিনিধি মো: রানা
রফিক মন্ডল, কোটচাঁদপুরঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় সার সংকট নিরসনকে কেন্দ্র করে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অংশ নেন—জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর মতিয়ার রহমান, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাক, কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, জামায়াতে ইসলামী কোটচাঁদপুর পৌর শাখার আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন এবং পৌরসভার সাবেক কমিশনার শরাফৎ হোসেন পুটকে।
সভায় নেতৃবৃন্দ সার সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং কৃষকদের স্বার্থে সকল দলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়িত হলে সার সংকট নিরসন হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে। যথাযথ সমন্বয়ের মাধ্যমে খুব শিগগিরই সার সংকট নিরসন সম্ভব হবে। যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

