জকিগঞ্জ সদর ইউনিয়নে জামায়াতে ইসলামীর সমর্থন দিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান সাবেক প্যানেল চেয়ারম্যান আজিজুর রহমান।
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ৫, ২০২৫
আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে জকিগঞ্জ সদর ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান ও বারবার নির্বাচিত ইউপি সদস্য, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহসভাপতি আজিজুর রহমানকে।
শনিবার বিকেলে জকিগঞ্জ শহরস্থ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত সদর ইউপির দায়িত্বশীলদের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউপি জামায়াতে ইসলামীর সভাপতি শাহীন আহমদ ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিসবাউল ইসলাম।
এ সময় দায়িত্বশীল সকলের মতামতের ভিত্তিতে সিলেট জেলা ও জকিগঞ্জ উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে আজিজুর রহমানকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সারওয়ার হোসেন।
এ সময় সারওয়ার হোসেন বলেন, “আজিজুর রহমান একজন সাবেক জনপ্রতিনিধি ও সমাজসেবক। তাঁর সততা, নিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কারণে তিনি দলমত নির্বিশেষে এলাকায় ব্যাপকভাবে জনপ্রিয়। দলের জেলা ও উপজেলা নেতৃবৃন্দের পরামর্শক্রমে তাঁকেই এবার চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।”
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আজিজুর রহমানকে বিজয়ী করতে এখন থেকেই প্রতিটি ওয়ার্ডে, পাড়া-মহল্লায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের দোরগোড়ায় গিয়ে তাঁর উন্নয়ন ভাবনা তুলে ধরুন।”
দায়িত্বশীল সভায় উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে আজিজুর রহমান উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “জকিগঞ্জ সদর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমি কাজ করতে চাই। জনগণের সহযোগিতায় ইনশাআল্লাহ ইউনিয়নকে একটি আধুনিক ও সেবামূলক প্রশাসনিক ইউনিটে রূপান্তর করব। আমি সকল নাগরিকদের কাছে সহযোগিতা কামনা করছি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজুর রহমান ইতোপূর্বে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও দু'বারের সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগের মাধ্যমে পরিচিতি লাভ করেন। তাঁর প্রার্থিতা ঘোষণার পর থেকেই এলাকাবাসীর মধ্যে নির্বাচন নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। চেয়ারম্যান আজিজুর রহমান।
আব্দুস শহীদ শাকির জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি।
সিলেটের জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে জকিগঞ্জ সদর ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান ও বারবার নির্বাচিত ইউপি সদস্য, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহসভাপতি আজিজুর রহমানকে।
শনিবার বিকেলে জকিগঞ্জ শহরস্থ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত সদর ইউপির দায়িত্বশীলদের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউপি জামায়াতে ইসলামীর সভাপতি শাহীন আহমদ ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিসবাউল ইসলাম।
এ সময় দায়িত্বশীল সকলের মতামতের ভিত্তিতে সিলেট জেলা ও জকিগঞ্জ উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে আজিজুর রহমানকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সারওয়ার হোসেন।
এ সময় সারওয়ার হোসেন বলেন, “আজিজুর রহমান একজন সাবেক জনপ্রতিনিধি ও সমাজসেবক। তাঁর সততা, নিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কারণে তিনি দলমত নির্বিশেষে এলাকায় ব্যাপকভাবে জনপ্রিয়। দলের জেলা ও উপজেলা নেতৃবৃন্দের পরামর্শক্রমে তাঁকেই এবার চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।”
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আজিজুর রহমানকে বিজয়ী করতে এখন থেকেই প্রতিটি ওয়ার্ডে, পাড়া-মহল্লায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের দোরগোড়ায় গিয়ে তাঁর উন্নয়ন ভাবনা তুলে ধরুন।”
দায়িত্বশীল সভায় উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে আজিজুর রহমান উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “জকিগঞ্জ সদর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমি কাজ করতে চাই। জনগণের সহযোগিতায় ইনশাআল্লাহ ইউনিয়নকে একটি আধুনিক ও সেবামূলক প্রশাসনিক ইউনিটে রূপান্তর করব। আমি সকল নাগরিকদের কাছে সহযোগিতা কামনা করছি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজুর রহমান ইতোপূর্বে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও দু'বারের সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগের মাধ্যমে পরিচিতি লাভ করেন। তাঁর প্রার্থিতা ঘোষণার পর থেকেই এলাকাবাসীর মধ্যে নির্বাচন নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।