জৈন্তাপুরে জনসভা ও লিফলেট বিতরণ করবেন এডভোকেট জেবুন নাহার সেলিম

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ৭, ২০২৫

জৈন্তাপুরে জনসভা ও লিফলেট বিতরণ করবেন এডভোকেট জেবুন নাহার সেলিমরুবেল আহমদ, সিলেট আগামী ০৮ অক্টোবর ২০২৫ ইং (বুধবার) বিকাল ২ ঘটিকার সময়, জৈন্তাপুর উপজেলা ১নং নিজপাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক জনসভা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে জৈন্তাপুর বাজারে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম দিলদার হোসেন সেলিম সাহেবের সহধর্মিণী, সিলেট জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক জনাবা এডভোকেট জেবুন নাহার সেলিম। উক্ত জনসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে জৈন্তাপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সকল শ্রেণী-পেশার জনগণের উপস্থিতি কামনা করা হয়েছে।

যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।