জাকের পার্টি প্রতিদিনের র‍্যালী ও জনসভা ‎  কর্মসূচি দ্বার প্রান্তে।

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ৮, ২০২৫

জাকের পার্টি প্রতিদিনের র‍্যালী ও জনসভা ‎  কর্মসূচি দ্বার প্রান্তে।গাজীপুর প্রতিনিধিঃ স্বর্ণা আক্তার। ‎গাজীপুর টঙ্গী পূর্ব থানা ৪৯ নং ৫০ নং  ওয়ার্ড জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ অক্টোবর ) দুপুর  ২টায়, ৪৯,৫০ নং ওয়ার্ড সম্মিলিতভাবে, জনসভা ও র‌্যালির আয়োজন করা হয়। ‎২০ শে সেপ্টেম্বর ২০২৫ ইং থেকে ৩১ শে অক্টোবর ২০২৫ ইং মোট এক মাস ১১ দিন ব্যাপী কার্যক্রম। ‎ ‎ ‎আজকের অনুষ্ঠান সভায় ৫০ নং ওয়ার্ড সভাপতি মাওলানা মোঃ মানিক মোল্লা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন, জাকের পার্টি সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি গাজীপুর মহানগর জাকের পার্টি মোঃ মিজানুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক জাকের পার্টি মোঃ দেলোয়ার হোসেন পাটোয়ারী,  সহ-সভাপতি জাকের পার্টি মোঃআলহাজ্ব সিদ্দিকুর রহমান,সহ-সভাপতি যুব ফ্রন্ট জাকের পার্টি গাজীপুর ২ আসন মনোনয়ন প্রত্যাশী মোঃ  সালাম দেওয়ান, সভাপতি যুব স্বেচ্ছাসেবক জাকের পার্টি মোঃ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক জাকের পার্টি মোঃ রফিকুল ‎ইসলাম,সভানেত্রী গাজীপুর মহানগর মোসাম্মত রাজিয়া সুলতানা,সাধারণ সম্পাদিকা লিমা শিকদার, সভানেত্রী জাকের পার্টি ছাত্রী ফ্রন্ট তামান্না আক্তার,  সভাপতি জাকের পার্টি মোঃরাজু  মৃধা,জাকের পার্টি ছাত্র ফ্রন্ট মোঃআসাদুজ্জামান রানা,অ্যাডভোকেট জাকের পার্টি জাহিদুল ইসলাম সজীব, কেন্দ্রীয় তথ্য প্রযুক্তির সম্পাদক ছাত্র ফ্রন্ট এম হাবিবুর রহমান সিদ্দিকী,সমাপনী বক্তব্য রাখেন সভাপতি ৪৯ নং ওয়ার্ড জাকের পার্টি  মোঃ জাহাঙ্গীর মাতব্বর এবং উক্ত ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ‎ ‎ ‎ ভক্তরা বলেন,জাকের পার্টি একটি আদর্শ কেন্দ্রিক দল, যারা ওলি আল্লাহু রাসুলের প্রেমিক তারাই জাকের পার্টি করে,যদি সুষ্ঠু নির্বাচন দেয় তবে আপনারা পবিত্র গোলাপ ফুলে ভোট দিবেন, জাকের পার্টি একটি ইসলামিক দল, এদেশের মানুষদের ভাগ্য পরিবর্তন করতে এসেছেন,আমরা যারা জাকির পার্টি করি তারা সবার আগে অন্যদেরকে আহার তুলে দেয় পরে আমরা আহার খাই,আমাদের আদর্শ নেতার দরকার, সেই নেতা হলো আমাদের জাকের পার্টি নেতা,জাকের পার্টি শুধু দেশের নেতা নয়, সারা বিশ্বের নেতা,সুতরাং পবিত্র নেতা হিসেবে আমাদের জাকের পার্টিকে বেছে নিতে পারেন, ওয়ার্ড জেলা উপজেলা দাওয়াত দিয়ে পবিত্র গোলাপ ফুলে ভোট দেওয়ার আহবান জানান, শেষে সবার সহযোগিতায় জনসভা ও র‍্যালী সফলভাবে সমাপ্ত হয়। ‎

যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।