মাগুরার মহম্মদপুরে যুবককে মারধর ও টাকা ছিনতাই

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ১২, ২০২৫

মাগুরার মহম্মদপুরে যুবককে মারধর ও টাকা ছিনতাইমাগুরা জেলা প্রতিনিধি মোঃ বাকি বিল্লাহ   মাগুরার মহম্মদপুরে এক যুবককে মারধর করে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহতের বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাজাপুর ইউনিয়নের গবরনাদা গ্রামের বাসিন্দা নান্নু মিয়া গত ৮ অক্টোবর রাতে ব্যক্তিগত প্রয়োজনে তার ছেলে মেহেদী হাসান রাজুকে (২২) টাকা আনতে পাঠান। রাত আনুমানিক ১০টার দিকে টাকা সংগ্রহ করে বাড়ি ফেরার পথে রাত ১১টার দিকে চর রাজাপুর এলাকার সুইচগেটের সামনে পৌঁছালে স্থানীয় কাজল (২৪), মাসুম (৩০)সহ ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তি তার পথরোধ করে। অভিযোগে বলা হয়, তারা লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মেহেদীর মাথা, চোখ, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে গামছা পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করে এবং চোখে আঘাত করে বিকৃত করার চেষ্টা করে। এ সময় হামলাকারীরা তার কাছে থাকা ৩০ হাজার টাকা ও চার হাজার টাকার একটি সোনালী রঙের ঘড়ি ছিনিয়ে নেয়। প্রাণ বাঁচাতে মেহেদী পাশের গ্রামের এক বাসিন্দার বাড়িতে আশ্রয় নেন। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পল্লী চিকিৎসকের কাছে এবং পরে অবস্থার অবনতি হলে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতের বাবা নান্নু মিয়া বলেন, “আমার ছেলে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। আমি থানায় লিখিত অভিযোগ করেছি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।