সলঙ্গা মধ্যপাড়ায় রহস্যজনক মৃত্যু – ক্ষেতের ভেতর থেকে উদ্ধার গৃহবধূর মরদেহ
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ১২, ২০২৫
ভ্রাম্যমান প্রতিনিধ:
মোঃ আরমান হোসেন
সলঙ্গা থানার মধ্যপাড়া ভরমহনি এলাকায় আজ শনিবার সকালে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নাম শ্রী আন্না চকিদার (৪৫), স্বামী শ্রী বিজন চকিদার।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রায় ৬টার দিকে এলাকাবাসী আন্না চকিদারকে রাস্তায় হাঁটতে দেখেন। কিন্তু কিছুক্ষণ পর, আনুমানিক সকাল ৭টার দিকে, সলঙ্গা মহিলা কলেজের উত্তর পাশে একটি ক্ষেতের ভেতর তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, অনেকে এই মৃত্যুকে রহস্যজনক ও সন্দেহজনক বলে ধারণা করছেন। যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

