নরসিংদী মডেল থানা, নরসিংদী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ এমদাুল হক

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ১৬, ২০২৫

নরসিংদী মডেল থানা, নরসিংদী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ এমদাুল হকমোঃ মোবারক হোসেন নাদিম বিশেষ প্রতিনিধি নরসিংদী।   ১৫ সেপ্টেম্বর ২০২৫খ্রি.বুধবার নরসিংদী জেলার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জনাব জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম, পুলিশ সুপার, নরসিংদী মহোদয়ের নিকট হতে নরসিংদী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার গ্রহণ করেন মোহাম্মদ এমদাদুল হক, অফিসার ইনচার্জ, নরসিংদী মডেল থানা, নরসিংদী। মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা সহ নরসিংদী মডেল থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অবদান রাখায় নরসিংদী জেলা পুলিশ কর্তৃক শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জকে মনোনীত করা হয়। নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত করায় মাননীয় পুলিশ সুপার, নরসিংদী মহোদয়ের প্রতি কৃতজ্ঞাতা ও শ্রদ্ধা জ্ঞ্যাপন করছি।

যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।