চায়ের কাপে ঝড় উঠুক, ধানের শীষে জয় ফুটুক!

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ২১, ২০২৫

চায়ের কাপে ঝড় উঠুক, ধানের শীষে জয় ফুটুক!মোঃ মহিদুল হক শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি বগুড়া   বগুড়া-২ (শিবগঞ্জ): উপজেলার প্রতিটি বাজার-বন্দরে চায়ের দোকানগুলোতে পৌঁছে যাচ্ছে ধানের শীষ মার্কা সম্বলিত চায়ের কাপ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও প্রার্থী মীর শাহে আলমের সালাম-শুভেচ্ছা সঞ্চারিত হয়ে, চায়ের চুমুকের সঙ্গে সঙ্গে জমে উঠেছে ধানের শীষের গণজোয়ারের উদ্দীপনা। পুরো শিবগঞ্জে চলছে উৎসবমুখর প্রচারণা, যেখানে প্রতিটি চুমুকেই ফুটে উঠছে জয়ের দৃঢ় প্রত্যয়।

যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।