ডিবি পুলিশের হাতে বিদেশি সিগারেট সহ আটক ২জন।*

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ২৩, ২০২৫

ডিবি পুলিশের হাতে বিদেশি সিগারেট সহ আটক ২জন।*স্টাফ রিপোর্টার আব্দুল মোতালেব খা।     সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে মাদক জুয়া ও অবৈধ মালামাল সকল কিছুর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে সিলেট মহানগর ডিবি পুলিশ ও থানা পুলিশ। এরই অংশ হিসেবে, অদ্য ২২.১০.২০২৫ তারিখে মহানগর গোয়েন্দা বিভাগ এসএমপি সিলেটের রাত্রিকালীন ডিউটি পার্টি ডিবি টিম-০১ এবং ডিবি টিম-০২ এর অফিসার ও ফোর্স সহ গোপন তথ্যের ভিত্তিতে শাহপরান (রহঃ) থানাধীন শিবগঞ্জ হাতিম আলী মাজার এর বিপরীত পার্শ্বে অবস্থিত সৌরভ নামীও দোকান হতে বিদেশি সিগারেট ৮০ (আশি) প্যাকেট সহ মোঃ সৌরভ মিয়া (২৫), পিতা- মোঃ ফারুক মিয়া, মাতা -রাহেলা বেগম, সাং -দেবগ্রাম, দক্ষিণ সুনামগঞ্জ, থানা -শান্তিগঞ্জ, জেলা -সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা - বাসা নং-৮৬,শিবগঞ্জ, হাতিমবাগ, থানা শাহপরান -(রহঃ),সিলেটকে ১০:৩৫ ঘটিকার সময় আটক করা হয় এবং তার তথ্যমতে কোতোয়ালী মডেল থানাধীন হাসান মার্কেটে অবস্থিত সিদ্দিক ষ্টোর নামীয় দোকানে অভিযান পরিচালনা করিয়া বিভিন্ন ব্রান্ডের বিদেশি সিগারেট ৬৯০ প্যাকেট সহ মোঃ পারভেজ (৩৬), পিতা- মৃত ইউসুফ,মাতা- ছানোয়ারা বেগম, সাং- বিজয়নগর, থানা- মনোহরগঞ্জ, জেলা- কুমিল্লা, বর্তমান ঠিকানা :রোজ টাওয়ার, ৩য় তালা, নয়া সড়ক, কোতোয়ালী মডেল থানা, এসএমপি, সিলেটকে ১১:৩০ ঘটিকায় আটক করা হয় এবং বিদেশি সিগারেট উদ্ধার পূর্বকঃপৃথক পৃথক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।