কুড়িগ্রামে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সেশন সভা
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ২৫, ২০২৫
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদরে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতা হ্রাস এবং প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন্য কার্যকর সমাধানগুলি অন্বেষণ করার জন্য সম্মিলিত সমস্যা সমাধানকে উৎসাহিত করার জন্য স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ ও ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর (শনিবার) দুপুর ১২ ঘটিকায় কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের আলেয়ার বাজার এলাকায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
অত্র এলাকার বিশিষ্ট সমাজ সেবক বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঘোগাদহ ইউনিয়ন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ফজলুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কাচিচর ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাবেয়া বেগম, কাচিচরের পরিবার কল্যাণ সহকারী মোর্শেদা বেগম প্রমুখ।
আরো বক্তব্য দেন এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর খোরশেদুল ইসলাম ও রোকন-উদ-দৌলা।
বক্তারা, বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান। যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

