সিলেটের সন্তান চিত্রনায়ক সালমান শাহ প্রকল্পিত হত্যার বিচারের দাবি-পর্ব-১
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: নভেম্বর ৪, ২০২৫
মোঃ আব্দুর রব: সিলেট বিভাগীয় প্রতিনিধি।
সিলেটের কৃতি সন্তান চিত্র নায়ক সালমান শাহ কে আত্মহত্যা নয় হত্যা করা মর্মে হত্যার মামলা হুজুর আদেশ দিলেন বিজ্ঞ আদালত,
সালমান শাহর মৃত্যুর দিন অভিনেতার মরদেহে বুকের বাম পাশে কালো দাগ ছিল,
ঢাকাই সিনেমার ক্ষণজন্মা জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর ২৯ বছর পর আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের করা হয়েছে,
সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে স্বপ্নের নায়ক খ্যাত অভিনেতা সালমান শাহর স্ত্রী সামিরা হক সহ ১১ জনকে আসামি করে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সোমবার আদালতের নির্দেশে সালমান শাহের মৃত্যুর ঘটনায় পুনঃতদন্তের নির্দেশ দেয়ার পর ২৪ ঘণ্টা না পেরোতেই এই মামলা দায়ের করেন শাহরিয়ার চৌধুরী ইমন ওরফে সালমান শাহের মামা আলমগীর কুমকুম।
মামলার এজাহারে আসামি সামিরা হক ছাড়াও রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডন প্রমুখ।
পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
চূড়ান্ত শুনানিতে উল্লেখ করা হয়, সালমান শাহর মৃত্যুর দিন অভিনেতার মরদেহে বুকের বাম পাশে কালো দাগ ছিল এবং মল ও বীর্যও বের হয়েছিল।
শুনানিতে আরও উল্লেখ করা হয়, ঘরে সিরিঞ্জ এবং স্ত্রীর ব্যাগে ক্লোরোফরম ওষুধ পাওয়া যায়। শুধু তাই নয়, অভিনেতার স্বজনদের অভিযোগ পোস্টমর্টেম রিপোর্টে আত্মহত্যার কথা উল্লেখ থাকলেও সিবিআইয়ের তদন্তে দেওয়া তথ্যে রয়েছে বড়সড় গড়মিল।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছরে মারা যান সালমান শাহ। অভিনেতার হঠাৎ মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে দাবি করেন তার সাবেক স্ত্রী সামিরা হক। তবে সেটি মেনে না নিয়ে অভিনেতার পরিবার আদালতে অভিযোগ করে আত্মহত্যা নয়,
সুপরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করা হয়েছে।
দীর্ঘ ২৯ বছর পর সিলেট বাসি সালমান শাহর বিচার পাওয়ার আশায় রয়েছেন |
২৯অক্টোবর সিলেটের শহীদ মিনারের সামনে চিত্র নায়ক সালমান সাহার ভক্তরা সালমান শাহ্ হত্যার বিচারের দাবি করে,
এ সময় তাহারা বলেন
চিত্রনায়ক সালমান শাহ্ কে হত্যা করা হয়েছে তার স্পষ্ট প্রমাণ হচ্ছে,
সিলিং ফ্যানের শহীত যে কাটা রশিতে সালমান শাহ আত্মহত্যা করেছে মর্মে ইতি পুর্বে প্রামাণে করান বা প্রমাণ করানোর চেষ্টা করেন, সেই কাটার রশিও তাহার বিচানা সমাতরে মাপ যোগে তৎসময় দেখা যায় এর ভিতরে লম্বার চেয়ে সালমান শাহ্ উচ্চতা বেশি সুতরাং এখানে সালমান শাহ্ আত্মহত্যা করেন নাই |
সুতরাং তাহাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং সিলিং ফ্যানে রশি বেঁধে রশি কাটিয়া আত্মহত্যার রূপ ধারণা করে নরপশু হত্যাকারী টিম বাহিনী | যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

