সময়ের স্রোত
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: নভেম্বর ১৮, ২০২৫

লেখক: ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা
সময়ের স্রোতে আলো ভেসে যায়, আমরা কেন তবে থেমে একইঠায়? স্বপ্নের ডানায় জাগে নতুন প্রভায়, আশার স্পর্শে মন জেগে ওঠে সদায়।
ধীর পদক্ষেপেও থাকে আলোর দায়, তাড়াহুড়ো নয়—শান্ত পথেই নিশ্চয়; হৃদয়ের নির্দেশে খুঁজি আপন পরিচয়, সত্যের ছন্দে আমরা হই দৃঢ় নিশ্চয়।
বাধার দেয়ালে মন থেমে যায় না, অন্ধকার যত হোক—আলো হারায় না; স্বপ্নের রেখা কভু মুছে যায় না, বিশ্বাসের ডালে জীবন থামে না।
সময় একদিন ডাকবে আপন করে, বলবে—ধীর পথেই জয়ের সুর ভরে; আমরাও তখন ছুটব আলোর ডাকে পড়ে, ধীরতার ভেতরই শক্তি থাকে ঘিরে ধরে।
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

