কবিতা- প্রেমের প্রথম শিশির

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: নভেম্বর ৩০, ২০২৫

কবিতা- প্রেমের প্রথম শিশির

লেখক- ইঞ্জিনিয়ার: মো: আল-আমিন মোল্যা

   

শিশিরের সকালে হাতে হাত, মনে বাজে প্রেমের প্রভাত, তোমার ছোঁয়ায় জেগে ওঠে গান, স্বপ্ন গুলো হয় রূপকথার মান।

তুমি তো মোর সেই স্মৃতি, হৃদয়জুড়ে লেখা প্রেমের গীতি, তোমার নামে বাঁচে দিনরাত, শিশির ভরে ওঠে প্রতিটা বাতাসপাত।

তোমায় ভেবে কাটে নীরব সন্ধ্যা, আকাশ জুড়ে ছড়িয়ে দেয় মধুময় ধাঁধা, মনে তোমারই ছবি গোপনে হাসে, অপরূপ সেই টান হৃদয়ে ভাসে।

একা পথে তুমি সঙ্গী হয়ে রইলে, স্বপ্নগুলোও যেন হাত ধরে দুললে, শিশির সকাল বলে যায় বারতা, স্মৃতি তুমি—প্রেমের প্রথম ব্যাখ্যা।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।