ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

উপসহকারী মেডিকেল অফিসার আখতারুজ্জামানকে এলাকাবাসীর আবেগঘন বিদায় সংবর্ধনা

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫
  • 70 শেয়ার

আরিফুল ইসলাম মহিন, স্টাফ রিপোর্টার :

 

“কাজের আন্তরিকতা আর মানবিক সেবার জন্য মানুষ সবসময় মনে রাখে”—এ কথারই প্রতিফলন ঘটলো উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামান চৌধুরীর বিদায় সংবর্ধনায়। দীর্ঘ কর্মজীবন শেষে তাঁর অবসর উপলক্ষে এলাকাবাসীর উদ্যোগে সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উল্টাছড়ি কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় এক আবেগঘন অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ শহিদুল ইসলাম, পেশ ইমাম উল্টাছড়ি জামে মসজিদ। এরপর স্বাগত বক্তব্য রাখেন উল্টাছড়ি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার প্রকাশ চাকমা, ছোট পানছড়ি উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হোসেন এবং উল্টাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ মোবারক হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিম। সভাপতিত্ব করেন শেখবর মিয়া এবং সঞ্চালনা করেন মোঃ নাজমুল হক।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদায়ী সহকর্মীর সাথে সাক্ষাৎকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনুতোষ চাকমা বলেন,
“আখতারুজ্জামান কাজের প্রতি ছিলেন অত্যন্ত আন্তরিক। নিজ সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে মানুষকে সেবা দিয়েছেন। অবসরে যাওয়ার পর এলাকাবাসী তাঁকে যে সম্মান জানালেন, সেটিই তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”

বক্তারা বলেন, তাঁর নিষ্ঠা, কর্মনিষ্ঠা ও সেবামূলক কর্মকাণ্ড আজীবন এলাকার মানুষ কৃতজ্ঞতার সঙ্গে মনে রাখবে। আবেগঘন পরিবেশে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্থ, সুন্দর ও শান্তিময় অবসর জীবন কামনা করেন উপস্থিত অতিথি ও এলাকাবাসী।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪